খুব ভাল ব্যাট করেছেন জস ভাই!

খেলা

মোস্তাছিম বিল্লাহ অপু
ভারতের আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে খেলছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। রাজস্থান রয়েলসের হয়ে তার করা একের পর এক ভালো পারফরম্যান্স বেশ আলোচনার বিষয় এখন।

শেষ ম্যাচে বল হাতে তাক লাগিয়েছেন মোস্তাফিজ। এ নিয়ে বেশ খুশি তিনি। সেই ভাল লাগার কথা জানিয়েছেন তার সবশেষ টুইটে। মোস্তাফিজ তার টুইটে লিখেছেন, ‘দল জেতা এবং সেখানে বল হাতে ভূমিকা রাখতে পারা সবসময় আনন্দের। দলগত প্রচেষ্টার ভাল উদাহরণ এই ম্যাচ।’ টুইটে প্রথম টি টোয়েন্টি শতকের জন্য জস বাটলারকে অভিনন্দন জানান মোস্তাফিজ। একটু বাংলার স্বাদও রেখেছেন টুইটে, ওয়েল ব্যটেট জস ভাই’ লিখে।

মোস্তাফিজর এই টুইট অনেকের কাছেই আলোচনার বিষয়। টুইটে লাইক দিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। প্রায় পাঁচশো মতো হয়েছে রিটুইট।

আইপিএলে রাজস্থানের শেষ ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। আইপিএলে এটা তার দ্বিতীয় সেরা বোলিং। মোস্তাফিজের আলো ছড়ানোর রাতে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে রাজস্থান পেয়েছে ৫৫ রানের বিশাল জয়, টুর্নামেন্টে রাজস্থানের তৃতীয় জয় এটি। রাজস্থানের ২২০ রানের জবাবে হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেটে করে ১৬৫ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *