অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

খেলা

মাহিন সাইফ:
ভারতে করোনার ভয়াবহতার মধ্যে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) বন্ধের দাবি বিভিন্ন অবস্থান থেকে করা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে, বন্ধের পথে হাঁটলো কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার এ খবর জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

গত সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ধারণা করা হচ্ছিল আইপিএল স্থগিত হওয়ার ব্যাপারে। কারণ এরই মধ্যে একেক পর এক স্টাফ এবং ক্রিকেটার আক্রান্ত হচ্ছিলেন। এমন অবস্থায় আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ভারতীয় বোর্ড- বিসিসিআই।

এবারের আইপিএলে অংশ নেয়া বাংলাদেশের দুই খেলোয়াড়

জানা যায়, কলকাতা নাইট রাইডার্স এর দুই খেলোয়াড় ভারুন চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারির করোনায় আক্রান্ত হওয়ার কারনেই কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার আরো দুই ক্রিকেটার অমিত মিশ্রা এবং ঋদ্ধিমান সাহা আক্রান্ত হলে সকলে নড়েচড়ে বসে।

বিসিসিআই-এর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,’দীর্ঘ আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত আইপিএল এর এই মৌসুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে’।

প্লেয়ারদের মাঝে করোনা হানা দেয়ার আগেই অস্ট্রেলিয়ার খেলোয়ার এডাম জাম্পা এবং আরো কিছু খেলোয়ার আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিজ দেশে পারি জমিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *