শাহরিয়ার সৌরভ:
টানা পাঁচটি টি-২০ সিরিজ হারের পর আসন্ন বিশ্বকাপ নিয়ে শঙ্কা বাড়ছে অস্ট্রেলিয়ার, এমন কথা উঠে এসেছে সে দেশের গণমাধ্যমে। সবশেষ সিরিজে বাংলাদেশের সাথে শেষ ম্যাচে টি-২০ ফরম্যাটে সর্বনিম্ন ৬২ রানের ইনিংস খেলেছে অজিরা।
‘রেকর্ড লো স্কোরে বাংলাদেশ সফর শেষ করলো অষ্ট্রেলিয়া’ এমন শিরোনাম করেছে দি এজ। পত্রিকাটির খবরে বলা হয়, ‘বোলার বান্ধব পিচে ব্যাটিং ব্যর্থতায় ক্রমাগত হারের মুখ দেখেছে অষ্ট্রেলিয়া। এমন ফলাফলে আসন্ন আরব আমিরাত বিশ্বকাপে বিদেশী পরিবেশ অষ্ট্রেলিয়ার জন্য নেতিবাচক হতে পারে।’

পার্থ নাউ পত্রিকা অষ্ট্রেলিয়ার টি-২০ ফরম্যাটের এমন দৃশ্য নিয়ে পরিসংখ্যান তুলে ধরে লিখেছে, শেষ পাঁচটি সিরিজের ২১ টি ম্যাচে অষ্ট্রেলিয়া জিতেছে মাত্র ৬ টি। তাদের সাতজন প্রতিষ্ঠিত খেলোয়ারের অনুপস্থিতিও প্রভাব ফেলেছে ফলাফলে।
বাংলাদেশের সাথে হারের সমালোচনাও করছে দ্যা ডেইলি টেলিগ্রাফ, হারলান্ড সান এর মতো পত্রিকাগুলোও।
