রিয়েল এস্টেট কোম্পানির প্রমোশনে কাজ করছে নেক্সফিয়ার

ব্যবসা

চারদিক ডেস্ক

দেশের রিয়েল এস্টেট খাতে আধুনিক ও প্রফেশনাল প্রজেক্ট প্রেজেন্টেশনের চাহিদা বাড়ছে। ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর এই সময়ে বিনিয়োগের আগে ক্রেতারা প্রকল্প সম্পর্কে স্পষ্ট, তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত ধারণা প্রত্যাশা করছেন। এই প্রেক্ষাপটে রিয়েল এস্টেট মিডিয়া ও প্রমোশনাল সার্ভিস নিয়ে কাজ করছে  নেক্সফিয়ার

প্রতিষ্ঠানটি জানায়, তারা রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য উচ্চমানের প্রমোশনাল কনটেন্ট ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন তৈরি করে থাকে। তাদের সেবার মধ্যে রয়েছে ড্রোন এয়ারিয়াল ভিডিওগ্রাফি, সাইট ইনস্পেকশন ভিডিও, প্রজেক্ট প্রেজেন্টেশন ও হাইলাইটস ভিডিও, ল্যান্ড শেয়ার ও রিভার ভিউ প্রজেক্ট কভারেজ, ইন্টেরিয়র প্রজেক্ট হাইলাইট, কর্পোরেট প্রোফাইল ও ব্র্যান্ডিং কনটেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস বলেন, বর্তমানে রিয়েল এস্টেট সেক্টরে শুধু প্রকল্প নির্মাণই যথেষ্ট নয়; সঠিক ও স্বচ্ছ উপস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একজন ক্রেতা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা চান এবং সেই চাহিদা বিবেচনায় রেখে নেক্সফিয়ার প্রতিটি প্রজেক্টকে বাস্তবসম্মত ও তথ্যনির্ভরভাবে উপস্থাপন করে।

তিনি আরও জানান, নেক্সফিয়ার এর টিমে দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সদস্যরা রয়েছেন। ফলে প্রজেক্টের টেকনিক্যাল দিক, লোকেশন অ্যানালাইসিস, স্ট্রাকচারাল বিষয় এবং বাস্তব অবস্থা যাচাই করে কনটেন্ট প্রস্তুত করা সম্ভব হয়। এতে প্রেজেন্টেশনগুলো শুধু দৃষ্টিনন্দন নয়, বরং তথ্যভিত্তিক ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।

প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে দেশের বিভিন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে তারা পেশাদারিত্ব ও ক্লায়েন্ট সন্তুষ্টির সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে আধুনিক মিডিয়া ও ডিজিটাল প্রমোশন সল্যুশনের মাধ্যমে রিয়েল এস্টেট খাতে নতুন মানদণ্ড স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছে NexSphere ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *