কোরবানীর বাজারে স্টেরয়েডযুক্ত গরু বাজারজাতকরণ বন্ধের দাবি ক্যাব চট্টগ্রাম কমিটির

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: 

কোরবানীর গরুর বাজারে যথাযথ আইন শৃংখলা রক্ষা, বাজারের পরিবেশ ভোক্তাবান্ধব করা, স্টেরয়েডযুক্ত গরু বিক্রি বন্ধ করা, ক্রেতারা যাতে সুস্থ গুরু বাছাই ও কিনতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা-উপজেলা প্রশাসন, প্রাণী সম্পদ অফিস ও আইন প্রয়োগকারী সংস্থার সার্বিক উদ্যোগের দাবি করেন ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ জুলাই) চট্টগ্রামের  খুলসীতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাব’র পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্পের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভায় এই দাবি করা হয়।একই সাথে ক্রেতারা যাতে সুস্থ গরু বাছাই করে কিনতে পারে সে জন্য কোরবানীর হাটে জেলা প্রাণিসম্পদ অফিস ও ক্যাব যৌথভাবে প্রচারনা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক জসিমের সভাপতিত্বে সভায় আরও বলা হয় নিরাপধ খাদ্য নিশ্চিতে খামারীর উৎপাদন থেকে শুরু করে পরিবহন, বাজারজাতকরণ, গুদামজাতকরণ ও রান্নায় পরিবেশন পর্যন্ত নিরাপদ খাবারের যাবতীয় নিয়মগুলি কঠোরভাবে মেনে চলা না হলে নিরাপদ খাবারও অনিরাপদ হয়ে যেতে পারে। এছাড়াও বিক্রয় কেন্দ্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে ক্যাব,  প্রাণী সম্পদ অফিস, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সাথে যৌথ মনিটরিং জোরদার করা, তাদের আচার-আচরন অভ্যাস পরিবর্তনে আরও কর্মসুচি নেবার তাগিদ দেয়া হয়।

অ্যাডভোকেসী সভায় আলোচনায় অংশ নেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিটিশ কাউন্সিল প্রকাশ প্রকল্পের অ্যাডভাইজর টমরুন্নেসা নাজলী, ক্যাব কেন্দ্রিয় কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম, থানা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিয়া আকতার, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চট্টগ্রাম নগর সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব পাঁচলাইশের সায়মা হক, সেলিম জাহ্ঙ্গাীর, সেলিম সাজ্জাদ, জান্নাতুল ফেরদৌস, মহিলা খামারী তাজনুর বেগম, ক্ষুদ্র ফিড ব্যবসায়ী যোবাইর আহমদ, ক্ষুদ্র পোল্ট্রি খামারী জসিম উদ্দীন, মোঃ রফিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *