সুমন কর্মকার শ্রাবণ
স্বাস্থ্যবিধি মেনে চালু আকাশ-সড়ক-রেল ও নৌপরিবহন চালু করার সাথে শ্রমিকদের প্রণোদনার দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামে একটি সংগঠন। মঙ্গলবার (৪ মে) বিকেলে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে এ নিয়ে স্মারকলিপি প্রদান করেছে তারা।
সেভ দ্য রোড এর নেতৃবৃন্দ বলেন, ঈদের পর ৭ দিনের মধ্যে দাবি না মানা হলে, ৬৪ জেলায় শ্রমিক-মালিক-যাত্রীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে আমরণ অনশনের কর্মসূচি দেয়ার কথা ভাবছেন তারা।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, নৌ, সড়ক, রেল ও আকাশ পরিবহনে প্রায় ২৫ লাখ শ্রমিক কাজ করছেন। এছাড়াও আছে চুক্তি ভিত্তিক প্রায় ৫ লাখ শ্রমিক। প্রায় ৩০ লক্ষ শ্রমিককে দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়ার ব্যবস্থা না করে কার্যকর লতডাউন সম্ভব নয়। তাদের মতে, প্রণোদনা ও স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনের মধ্যে পরিবহন চালু করলে অর্থনৈতিক ক্ষতি ও করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সফল হবে।
কর্মসূচিতে সেভ দ্য রোড এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীসহ প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আনজুমান আরা শিল্পী, বিকাশ রায় ও মহাসচিব শান্তা ফারজানা ও সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
