র‌্যাকের নতুন নেতৃত্বে মহিউদ্দিন-ফয়েজ

বাংলাদেশ

হাসান ওয়ালী:
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনেস্ট করাপশন (র‌্যাক) এর নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী টেলিভিশনের মহিউদ্দিন আহমেদ। আর ইংরেজী দৈনিক নিউ এজের আহম্মদ ফয়েজ হয়েছেন সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৩নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনটির ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ। কমিশনারের দায়িত্বে ছিলেন কালের কণ্ঠের বদিউজ্জামান এবং সমকালের ওয়াকিল আহমেদ হিরণ।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি দুরবীন অনলাইনের আবুল কাশেম ও এটিএন নিউজের তাওহীদ সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলার মাহবুব কবির চপল ও ৭১টিভির জেমসন মাহবুব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ টুডের সাফি উদ্দিন আহেমদ , কোষাধক্ষ্য বিডিনিউজ টোয়েন্টিফোরের তাবারুল হক, বৈশাখী টিভির তাসলিমুল হক তৌহিদ দপ্তর সম্পাদক, বণিক বার্তার জেসমিন মলি প্রচার প্রকাশনা সম্পাদক, আরটিভির আতিকা রহমান সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক।

এছাড়া, দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ, এনটিভির শফিক শাহীন, বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা কাজল, আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, নবরাজের রফিকুজ্জামান, আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু ও মানবজমিনের মারূফ কিবরিয়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *