বাড্ডায় জালনোট তৈরীর কারখানা, দম্পতিসহ গ্রেফতার পাঁচ

বাংলাদেশ

শামস মাশরাকা:
রাজধানীর বাড্ডায় জালনোট প্রস্তুতকারী একটি কারখানা থেকে ৪৩ লাখ টাকার জাল নোট, নোট তৈরীর সরঞ্জাম ও বাংলাদেশ ব্যাংকের লোগো জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১২ জুলাই) দুপুরে বাড্ডার নুরের চালা সাঈদ নগরের একটি সাততলা বাড়ির ষষ্ঠ তলায় এ অভিযান চালানো হয়।

এসময়, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগম এবং তাদের সহযোগী হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিন।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এই অভিযান চালানো হয়। তার মতে, কোরবানির পশুর হাটে জাল নোট ছড়িয়ে দিতে এমন কাজ করছিলো দলটি।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের এর আগেও মাদকদ্রব্য ও জালনোট সহ কয়েকবার গ্রেফতার করা হয়েছিলো। তারা তিন বছর ধরে জাল টাকা তৈরি করে আসছে।

ছবি: মানবকন্ঠের সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *