স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে আলোকচিত্র প্রদর্শনী শুরু

শিক্ষা

 

ছবি: রিজওয়ান

নিজস্ব প্রতিবেদক:  ‘আমার ফ্রেমে ঈদ’ শিরোনামে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

ছবি: রিজওয়ান

প্রদর্শনীটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের ‘‘জে.আর.এন ভিজ্যুয়াল ক্লাব’’। ঈদ উৎসবকে ফোকাস করে শিক্ষার্থীদের তোলা নির্বাচিত কিছু ছবি নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *