একাডেমিক সাফল্যের গৌরবময় স্বীকৃতি: স্টামফোর্ডে কনভোকেশন ২০২৫

শিক্ষা

ডেস্ক রিপোর্ট

 

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আগামী ২২ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কনভোকেশন ২০২৫। এই দিনটি হবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের একাডেমিক জীবনের গৌরবময় স্বীকৃতি এবং নতুন যাত্রার সূচনা। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

রেজিস্ট্রেশনের যোগ্যতা

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ব্যাচ ৫১ থেকে ব্যাচ ৭৬ পর্যন্ত এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ব্যাচ ৬১ থেকে ব্যাচ ৮২ পর্যন্ত কনভোকেশন ২০২৫-এ অংশগ্রহণ করতে পারবেন। কনভোকেশনের তারিখ: ২২ নভেম্বর ২০২৫।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা নিম্নলিখিত লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে পারবেন: https://stamforduniversity.edu.bd/index.php/convocation-2025

এছাড়াও সরাসরি রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলে।

কনভোকেশনে অংশগ্রহণকারীকে অবশ্যই যেসব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, তা হচ্ছে- তিন (০৩) কপি সাম্প্রতিক রঙিন ছবি (ল্যাব প্রিন্ট, সাদা ব্যাকগ্রাউন্ড, রেজুলেশন ৩০০x৩০০ পিক্সেল), যা রেজিস্ট্রেশনের সময় জমা/আপলোড করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কনভোকেশন ২০২৫-এ রেজিস্ট্রেশন ফি নির্ধারণ হয়েছে, সিঙ্গেল ডিগ্রি ৮,০০০ + ১,০০০ = মোট ৯,০০০ টাকা, ডাবল ডিগ্রি ৯,০০০ + ১,০০০ = মোট ১০,০০০ টাকা, শুধুমাত্র গ্রাজুয়েট  অংশগ্রহণ ৭,০০০ + ১,০০০ = মোট ৮,০০০ টাকা। কনভোকেশন গাউনের জন্য জামানত হিসেবে ১,০০০ টাকা জমা দিতে হবে, যা ফেরতযোগ্য।

প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থী সর্বোচ্চ দুইজন অতিথি সঙ্গে আনতে পারবেন। প্রতি অতিথির জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা (শুধুমাত্র অভিভাবক/স্বামী/স্ত্রী)। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে কোনো শিক্ষার্থী কনভোকেশনে অংশগ্রহণ করতে পারবেন না। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *