স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫৮ তম ব্যাচের প্রফেশনাল অরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিক্ষা

খাদিজা ইসলাম স্বপ্না:

গত ১২ সেপ্টেম্বর স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ফার্মেসি বিভাগের ৫৮ তম ব্যাচের প্রফেশনাল অরিয়েন্টেশন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।

ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফার্মাসির পড়াশোনার ভবিষ্যৎ এবং কর্মক্ষেত্র নিয়ে বিশদ আলোচনা করেন। এসময় তিনি কমিউনিটি ফার্মেসী অর্থাৎ মডেল ফার্মেসি তে ক্যারিয়ার গড়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও বহির্বিশ্বের সাথে বাংলাদেশী প্রেক্ষাপট তিনি আলোচনা করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানের  আরো উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আব্দুল্লাহ আল নকি , ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজমিরা জেসমিন, রেজিস্টার আব্দুল মতিন, ফার্মাসি বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *