গণপিটুনিতে হতাহত প্রতিবন্ধীদের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

বাংলাদেশ

নূর মোহাম্মদ কাজল:
সারাদেশে গণপিটুনিতে ২জন প্রতিবন্ধীসহ নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রতিবন্ধী নাগরিক ঐক্য । মঙ্গলবার সকালে, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানিয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ছেলেধরা সন্দেহে দেশের ৮ জেলায় ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে গণপিটুনির নামে নির্যাতন করা হয়েছে। এর মধ্যে ২জন নিহত হয়েছেন। হতাহত প্রতিবন্ধীদের মধ্যে ৮ জন পুরুষ ও ৭ জন নারী।

দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তি মানববন্ধনে অংশগ্রহন করেন। তারা দাবি করেন, গত ৪৮ ঘন্টার মধ্যে সারাদেশে গণপিটুনিতে যারা হতাহত হয়েছেন তাদের শতকরা ৬০ ভাগেরও বেশি মানসিক,বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এ অবস্থা বিবেচনায়, মানসিক ও বুদ্ধী প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাচলের অধিকার সুরক্ষায় আইন প্রণয়ণেরও দাবি জানানো হয়।

প্রতিবন্ধী নাগরিক ঐক্যের আহ্বায়ক ও সুপ্রীমকোর্টের আইনজীবী রেজাউল করিম সিদ্দিকী বলেন, ” যারা প্রতিবন্ধী তারাও রাষ্টের কাছে অন্যান্য নাগরিকের মতই সমান অধিকার প্রাপ্য। তাই, সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *