মেসবাহ হাসান:
অপহরণের ৩ দিন পর চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ারের খোঁজ মিলেছে। রবিবার রাত পৌনে ৮টায় জেলার সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় একটি ব্রীজের নীচে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে, সারোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কোতোয়ালী থানা পুলিশ।
স্থানীয় কয়েকজন জানান, উদ্ধারের সময় গোলাম সরোয়ার বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’ এ বিষয়ে একটি ভিডিও সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে।
গোলাম সারোয়ারকে উদ্ধারের পর এর নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
উল্লেখ্য, নিঁখোজের আগে চট্রগ্রামের আঞ্চলিক পত্রিকা সিটি নিউজে ‘চট্টগ্রামে ব্যবসায়ীর জায়গায় ভূমিমন্ত্রীর ভাইয়ের কুদৃষ্টি’ শিরোনামে প্রতিবেদন করেছিলেন গোলাম সারোয়ার। এছাড়া, ‘চট্টগ্রামে অভিজাতে ফের আলোচনা ক্যাসিনো’ শিরোনামেও একটি প্রতিবেদন করেছিলেন এই প্রতিবেদক।
গত ২৯ অক্টোবর সকাল ৯টার পর নগরীর ব্যাটারি গলিস্থ বাসা হতে বের হবার পর থেকে নিখোঁজ হন তিনি। চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও নিউজ সিটিজির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম সারোয়ার।
ছবি ক্রেডিট: আরটিভি অনলাইন