মোঃ সাব্বির হোসেন, আখাউড়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে ঢিল(পাথর) ছোঁড়াকালে দুইজনকে আটক করেন পুলিশ। আটককৃত দুই জন হলো উপজেলার মনিয়ন্ধ গ্রামের আলাউদ্দিন (২৩) ও জেলার নবীনগর উপজেলার জাবেদ মিয়া (২১)।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রেলওয়ে পুলিশ স্টেশনের উত্তর আউটার সিগন্যাল বরাবর থেকে তাদের আটক করেন পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকালে তাদেরকে মামলাসহ আদালতে সপোর্দ করেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি আউটার সিগন্যাল অতিক্রম করার সময় ওই দুইজন পাথর দিয়ে ঢিল ছোড়তে থাকে। এসময় স্টেশনের কর্তব্যরত পুলিশ সদস্যরা পাথরসহ তাদের হাতেনাতে আটক করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় ওই দুই জনের বিরুদ্ধে রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়।
