দুস্থ মানুষের জন্য ‘আমাদের গাইবান্ধা’র এক টাকার বাজার

সংগঠন

ঈদের খুশি মানুষের মাঝে ছড়িয়ে দিতেই কাজ করে যায় বিভিন্ন সংগঠন। এমনই একটি সামাজিক সংগঠন ‘আমাদের গাইবান্ধা’। সোমবার (১৭ এপ্রিল) বিকেলে ‘আমাদের গাইবান্ধা’-র আয়োজনে ‘১ টাকার বাজার’ শিরোনামে টানা তৃতীয়বারের মত দুস্থ মানুষের মাঝে প্রতীকী মূল্যে বাজার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

গাইবান্ধা শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। আমাদের গাইবান্ধা সংঠনের সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাভভির রহমান রিদিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

১ টাকার বাজার অনুষ্ঠানের মাধ্যমে ১৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে টোকেনের মাধ্যমে মুরগী, চিকন চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, নুডলস, সেমাই, গুড়া দুধ, লবণ, আলু, পিয়াজ, মিষ্টি কুমড়া, রসুন, ঝিঙ্গা, মরিচ, লেবু, সাবানসহ আরো কয়েক পদের সবজি বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *