সিআরসি খুলনা জেলার সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক মিরাজ

সংগঠন

চারদিক২৪ ডেস্ক

কাম ফর রোড চাইল্ড (সিআরসি) খুলনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫.৩০ টায় খুলনাস্থ কেন্দ্রীয় অফিস থেকে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিআরসি কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম।

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এসএম রিয়াজ রহমান শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিরাজ উদ্দীন।

এছাড়াও মাসুম বিল্লাহকে উপদেষ্টা করে নির্বাহী সদস্য শারমিন আক্তার, মিশু রহমান, সভাপতি এস এম রিয়াজ রহমান শুভ, সিনিয়র সভাপতি এস এম শাহজালাল ইসলাম, সহ-সভাপতি সুমি আক্তার, ইমাম মাহদী হাসান, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মোঃ আব্দুল লতিফ, মোঃ আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এহসান রিফাত, সহ- সাংগঠনিক সম্পাদক জি এম জুবায়ের আহম্মেদ, অর্থ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, উপ অর্থ সম্পাদক হালিমাতুস সাদিয়া সুখি , সাদিয়া আক্তার, দপ্তর সম্পাদক দ্বীন ইসলাম (আবির), প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপপ্রচার সম্পাদক তারিফা ইসলাম, আয়শা সিদ্দিকা, হুমায়রা রহমান, নারী ও শিশু সম্পাদক হাবিবা নুসরাত মীম, শিক্ষা ও পাঠ্য চিত্র সম্পাদক মো: হাসিবুর রহমান ফয়সাল, চিত্রধারণ বিষয়ক সম্পাদক এহসান হাবীব তামিম, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুব্রত মিস্ত্রী, তথ্য ও যোগাযোগ সম্পাদক তুফান জোয়াদ্দার,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত রায়, স্কুল, ছাত্র ও বৃত্তি সম্পাদক শাহনাজ ইতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সিআরসি ২০১৬ সাল থেকে খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *