ভিন্ন আঙ্গিকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সহযোগিতা করল ভিডিও শেয়রিং প্ল্যাটফর্ম ও ই-কমার্স প্রতিষ্ঠান ফ্যানফেয়ার। ব্যবসায়ীদের পণ্য তাদের নিজস্ব মার্কেট এফ মাটে উঠিয়ে এবং ফেসবুকে প্রমোশন করে ব্যবসায়ীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফ্যানফেয়ার।
বঙ্গবাজারের আগুন লাগার বেশ কয়েকদিন পার হয়েছে। ব্যবসায়ীরা হারিয়েছেন অনেক কিছু। ঈদের আগ মুহুর্তে আসছে নানা ধরনের ডোনেশেন। অনেকে পাচ্ছেন আবার অনেকেই পাচ্ছেন না সেসব সহযোগিতা। ঠিক এমন সময়ে একটু ভিন্ন আঙ্গিকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তাদের ঈদের পোশাক জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে সরাসরি লাইভ করে এবং ফ্যানফেয়ার তাদের সবগুলা সোশ্যাল মাধ্যমে। ফ্যানফেয়ারের নিজস্ব শপ এফ মাটে বিক্রির উদ্দেশ্যে পোশাকের একটা অংশ তুলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
ফ্যানফেয়ার মুলত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ফ্যানফেয়ারের ৫ লাখ মত ব্যবহারকারী রয়েছে যারা এই মাধ্যমে ভিডিও শেয়ার করে জিতে নেন নানা পুরষ্কার। বঙ্গবাজারের ঘটনার পরে প্রতিষ্ঠানটি চেয়েছিল তাদেরকে ভিন্ন ভাবে সহযোগীতা করতে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ গ্রহণ করে।
এসময় ফ্যানফেয়ারের পক্ষ থেকে কিছু ব্যবসায়দেরকে ক্ষুদ্র পরিসরে ঈদের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে বেশ কিছু ঈদের পোশাক কিনে নেয়া হয় যেটি কিনা গরীব ও দুস্থ মানুষদের দান করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির সি ইও।
ফ্যানফেয়ারের মত অন্যান্য প্রতিষ্ঠানও এসব ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসবেন এমনই প্রত্যাশা সকলের
