তানঝুম নিবিড় ও সুপ্রভা দাস:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কিছু দূর্লভ ছবি নিয়ে রাজধানীর আলিয়সঁ ফ্রসেজে চলছে মুজিব চিত্রমালা “জয় বঙ্গবন্ধু”। প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের কিছু মুহূর্তকে ধারণ করা ২৫টি অদেখা ছবি নিয়েই এই প্রদর্শনী।

১৯৭১ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনাকে ক্যামরায় ধারণ করছেন নাসির আলী মামুন। তার চিত্রমালায় স্থান পেয়ছে, ১৯৭১ সালের সাতই মার্চ এর রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের বিরল মুহূর্তের দুটি ছবি, ১৯৭৩ সালের ৭-ই মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে ভোট প্রদানের দুটি ছবি ও ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কনফারেন্সের দুটি ছবি।
৬ই মার্চ শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৪শে মার্চ পর্যন্ত।
