ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত

সারাদেশ

মোহাম্মদ সাব্বির:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজিচালিত অটো রিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আরো একজনের মত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

নিহতরা হলেন— নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) ও নাতনি নাদিয়া (০৫)। নিহতরা সবাই কুমিল্লার মুরাদনগরের যাত্রাপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে রয়েল সিমেন্টের একটি ট্রাক কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। সৈয়দাবাদে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়, ট্রাকটি সামনের দিকে যেতে চাইলে বিপরীত দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটো রিকশাকে চাপা দেয়। এতে সিএনজি ও মাইক্রোবাসে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহতেদর চিকিৎসা চলছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *