আব্দুল্লাহ আল মামুন:
শিশুরমুক্ত বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা।আর এই খেলাধুলার অপরিহার্য উপাদান হচ্ছে খেলার মাঠ। যদিওবা নগরায়নের এই সময়ে রাজধানী থেকে শিশু-কিশোরদের খেলার মাঠ হারিয়ে যেতে বসেছে। খালি পড়ে থাকা জমিতে গড়ে উঠছে বড় বড় দালান, হারিয়ে যাচ্ছি মুক্ত আকাশের দিকে তাকিয়ে ভাবনা চিন্তার দৃষ্টিভঙ্গি।তবুও কিছু প্রান্তে এখনও জীবন্ত আছে কিছু যায়গা, যেখানে শিশুরা মুক্ত ভাবে তাদের বিকাশ ঘটাতে সক্ষম হচ্ছে।
ঢাকা মহানগর উত্তরের শ্যামলীতে অবস্থিত শ্যামলী শিশুপার্ক। ২০১৫ সালের ১৫ই মে, ৩২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাবিবুর রহমান মিজানের মাধ্যমে শিশুদের মুক্ত বিকাশের লক্ষ্যে পার্কটির উদ্বোধন করেন। পার্কে রয়েছে শোভাবর্ধনের নানাধরনের গাছপালা,দোলনা,স্লিপার। এছাড়াও সজ্জিত পুরো পার্কটিতে আছে সুন্দর চলাচলের পথ,আধুনিক বাথরুম।
প্রতিদিন পার্কে সমারোহ ঘটে শতাধিক শিশুকিশোরদের। ক্রিকেট, ফুটবল সহ নানান খেলায় মেতে থাকে শিশুকিশোরা। শিশুকিশোরদের পাশাপাশি নানান বয়সি মানুষও গল্পকরে সময় পার করে এই পার্কটিতে।তাদের মতে এই আবদ্ধ নগরীতে জীবন্ত এক স্থান হচ্ছে শ্যামলী শিশুপার্ক, যেখানে খোলামেলা পরিবেশ প্রকৃতির মাঝে বেশ আনন্দে সময় অতিবাহিত করেন। পার্কে খেলাধুলারত শিশুদের সাথে কথা বলে জানা যায়,তারা শ্যামলীর আশেপাশেই বসবাস করেন এবং স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে খেলাধুলা করতে এই পার্কে এসে পরেন।তাদের কাছে এটি একটি ভালোবাসার স্থান।
অভিভাবকদের মতে, মূলত তাদের শিশুর মুক্ত বিকাশের জন্য তারা এর আশেপাশে বসবাস করেন।কারণ আবদ্ধ নগরীতে শিশুদের খেলাধুলার জায়গা তেমন নেই।ফলে তাদের সন্তানের মুক্তবিকাশ ঠিক মতন হচ্ছে না।কিন্তু শ্যামলীতে বসবাস করায় অনেকাংশে তারা তাদের সন্তানের মুক্তবিকাশ নিশ্চিত করতে সক্ষম হচ্ছেন।
