৪৮ লাখ পাউন্ডে বিক্রি হলো তুতেনখামেনের ভাস্কর্য

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট:

প্রাচীন মিসরের বিখ্যাত ফারাও রাজা তুতেনখামেনের ৩ হাজার পুরোনো একটি ভাস্কর্য বিক্রি হয়েছে ৪৭ লাখ ৪৬ হাজার ২৫০ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ কোটি টাকা।

লন্ডনের একটি নিলামে বিক্রি হওয়া ভাস্কর্যটি তুতেনখামেনের শুধু মাথার অংশের। এর উচ্চতা সাড়ে ২৮ সেন্টিমিটার (১১ ইঞ্চি)। ভাস্কর্যটি নিলামে তুলেছে ফরাসি মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস।

কিন্তু মিসর থেকে ‘চুরি হওয়া’ দাবি করে এই নিলামের বিরোধিতা করেছে মিসরের সরকার।

মিসরের দাবি ছিল, ১৯৭০-এর দশকে মিসরের কারনাক মন্দির চত্বর থেকে তুতেনখামেনের ওই ভাস্কর্য চুরি হয়েছিল। বাদামি কোয়ার্টস পাথরে নির্মিত ভাস্কর্যটি মিসরের ভ্যালি অব দ্য কিংসে (রাজাদের উপত্যকা) আবিষ্কৃত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *