ব্যাবিলন পেল বিশ্ব ঐতিহ্যের মর্যাদা

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট:

চার হাজার বছরের পুরোনো ঐতিহাসিক শহর ব্যাবিলনকে বিশ্বঐতিহ্যের মর্যাদা দিয়েছে ইউনেসকো। আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া বিশ্বঐতিহ্য কমিটির ৪৩তম অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রাচীন মেসোপটেমিয়ার এই স্থানটি বিখ্যাত তার ঝুলন্ত উদ্যানের জন্য। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকায় ছিল ব্যাবিলনের নাম।

ঘোষণায় সংস্থাটি বলেছে, ধারাবাহিক রাজতন্ত্রের অংশ হিসেবে হাম্বুরাবি ও নেবুচাদনেজারের শাসনামলে ব্যাবিলন তার উচ্চ মার্গীয় সৃজনশীলতার পরিচয় দিয়েছে। সেখানকার ‘ঝুলন্ত উদ্যান’ বৈশ্বিক বিবেচনায় অত্যন্ত জনপ্রিয়, শৈল্পিক এবং ধর্মীয় সংস্কৃতি।

সাম্প্রতিক বছরগুলোতে ব্যাবিলনের বিস্তর ক্ষতি হয়েছে। এখানে প্রথমে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে ইরাক দখল করে নেওয়া মার্কিন সৈন্যরাও ঘাঁটি গাড়ে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *