‘আমার ফ্রেমে ঈদ’ (ফটো গ্যালারি)

গ্যালারি

ডেস্ক রিপোর্ট:

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ভিজুয়াল ক্লাব আয়োজিত “আমার ফ্রেমে ঈদ” শিরোনামে  ফটোগ্রাফি প্রদর্শনী বিগত ২৯ ও ৩০ জুন দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান। প্রদর্শনীর শেষে ১লা জুলাই আলোকচিত্রীদের সম্মাননা সনদ প্রদান করেন  বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী। এই আলোকচিত্র প্রদর্শনী নিয়ে এই ফটো গ্যালারি। ছবিগুলো তুলেছেন সাংবাদিকতা বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থী রিজওয়ান।

১. “আমার ফ্রেমে ঈদ” শিরোনামে  ফটোগ্রাফি প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান।

২. সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রদর্শনীর আলোকচিত্র দেখছেন।

৩. মন্তব্য লিখছেন অধ্যাপক কাজী আব্দুল মান্নান।

৪. আলোকচিত্রীদের সাথে সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ

৫. সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীর ছবি দেখছেন বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী, সাথে সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।

৬. আলোকচিত্রীদের সম্মাননা সনদ প্রদান করছেন  বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী।

৭. আলোকচিত্রীদের সম্মাননা সনদ প্রদান করছেন  বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী।

৮.  সম্মাননা সনদ হাতে বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী’র সঙ্গে আলোকচিত্রীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *