​সুস্বাদু ইলিশ পেঁয়াজি

লাইফ স্টাইল

চারদিক২৪ ডেস্ক:

মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। গরম ভাত তার সঙ্গে ইলিশ মাছ, এর চেয়ে মজার খাবার আর কিছুই হতে পারে না। বাসায় হঠাত আসা অতিথিকে মুগ্ধ করতে বা ঘরের মানুষদের ভিন্ন স্বাদ পেতে রান্না করতে পারেন ইলিশ পেঁয়াজি। আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন ইলিশ পেঁয়াজি।

উপকরন
ইলিশ ৬-৭ টুকরো, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টা, লবণ আধা চা চামচ, সরষের তেল ২ টেবিল চামচ।

যেভাবে রান্না করবেন
প্রথমে ইলিশের টুকরোগুলো অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন।
এবার সরষের তেল গরম করে তাতে মাছগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এতে রসুন বাটা, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিন। চুলা থেকে নামিয়ে ইলিশ পেঁয়াজি গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *