চারদিক২৪ রিপোর্ট:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৮২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২মে ২০২৪ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুস মিয়া উপস্থিত ছিলেন। অতিথিরা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন এবং পরবর্তী জীবনে তাদের পথ চলা যেন সুন্দর এবং সাফল্যমণ্ডিতহয়সেইকামনাকরেন।

ওরিয়েন্টেশ প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, যমুনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মুরশিদুজ্জামান হিমু, লাইব্রেরি কর্মকর্তা রামিসা পারভিন প্রধান।
সাংবাদিকতা বিভাগের ৭৮তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ মাহমুদ ও তানজিন আক্তার তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে ‘নিউজ ইকো সিস্টেম‘ প্রোজেক্টের ফান্ড (যা “টেক ক্যাম্প বাংলাদেশ” নামে পরিচিত) পাওয়ার গল্প নবীন শিক্ষার্থীদের শোনায়।এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভাগের বিভিন্ন ক্লাব ও ফোরামের সভাপতিগণ তাদের কার্যক্রম সম্পর্কে নতুন শিক্ষার্থীদের অবহিত করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ৭৯তম ব্যাচের শিক্ষার্থী রিদিতা সাহা।
