চুল ছোট রাখার কিছু গুণাবলি

লাইফ স্টাইল

ডেস্ক রিপোর্ট:

চুল বড় বা ছোট রাখা একান্তই ব্যক্তিমানুষের নিজস্ব সিদ্ধান্ত। ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই  চুল ছোট রাখার ঝোঁক দেখা যায়। এতে রয়েছে কিছু বাড়তি সুবিধা।

আসুন জেনে নেই সেগুলো-

সময় বাঁচান: আপনার মাথায় চুল কম থাকলে কোথাও বের হতে হলে খুব কম সময়ে তৈরি হতে পারবেন। কেননা মাথায় চুল কম থাকলে চুল এলোমেলো আছে কিনা- এ বিষয় মাঝে মাঝে ভুলে গেলে সমস্যা নেই।

টাকা বাঁচান: লম্বা চুল পরিপাটি ও ভালো রাখার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতে হয়, যা খানিকটা ব্যয়বহুল। বিশ্বের অনেক নামীদামী খেলোয়াড়রা চুলের পেছনে অনেক অর্থ ব্যয় করে থাকেন। তারা যদি আপনার আইডল হন, তাহলে তো কথাই নেই।

রোগমুক্ত থাকুন: লম্বা চুলের যত্ন না নেওয়া হলে অনেক রোগ হতে পারে। বিশেষ করে মাথাব্যথা ও বিভিন্ন চর্ম রোগ হতে পারে। এ ছাড়া চুল শরীর থেকে অনেক পুষ্টি শোষণ করে। তার মানে এ নয় ছোট চুলে যত্মে নিতে হয় না। একটু কম লাগে আর কি!

মাথা ঠাণ্ডা রাখুন: মাথায় কম চুল থাকলে আপনার মাথায় শীতল বাতাস অনুভব করবেন। অতিরিক্ত গরম থেকে আপনাকে রক্ষা করবে, যা আপনার মাথাকে সব সময় ঠাণ্ডা রাখবে। নিশ্চয় জানেন গরমে চুল ছোট রাখা অতি প্রচলিত সংস্কৃতি।

মেধাবিকাশে সহায়তা: আলো বাতাস ছাড়া যেভাবে কোনো প্রাণী বাঁচতে পারে না, ঠিক আপনার মাথার অতিরিক্ত চুল মাথাকে আলো বাতাস থেকে দূরে রাখে, যা আপনার মেধাবিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। এটাও একটি প্রচলিত ধারণা। দুনিয়ার বড় বড় বিজ্ঞানী ও দার্শনিকদের মাথায় বড় চুল দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *