৬৭-তে পা দিলেন ‘অলকানন্দা জলে’র কবি

সুপ্রভা দাস জনপ্রিয় কবি ও সাংবাদিক জয় গোস্বামীর ৬৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ১০ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা ভাষার উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম শক্তিমান কবি হিসাবে সমাদৃত জয় গোস্বামী। তার কবিতার বিখ্যাত লাইন “অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে/হৃদি ভেসে গেল অলকানন্দা জলে”র মত অনেক কবিতা ও পক্তি কবিতাপ্রেমী মানুষের মুখে ঘোরে। প্রথম […]

বিস্তারিত পড়ুন

‘বোমা, মৃত্যু ও ভালোবাসার শহর’

সিনেমা পর্যালোচনা ‘যে একবার কলকাতা ছেড়ে যায়, সে কখনো ফিরে আসে না।’ প্রেমিকা অন্নপূর্ণাকে, যাকে ভালবেসে বিয়ে করেছিলেন আদিল হায়দার, এই কথাটা বলেছিলেন একবার। কিন্তু তার এই কথা যে, এতটা নির্মম হবে তা হয়তো ভাবতে পারেন নি। তাই তো, অনেক স্বপ্ন নিয়ে সিরিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানির চাকরি নেন। অন্নপূর্ণাকে নিয়ে পাড়ি জমান সুদূর মধ্যপ্রাচ্যের প্রচীন […]

বিস্তারিত পড়ুন

আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ

তানভীর সিদ্দিক টিপু আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার ২০২০ পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান উদ্যোক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের বিশিষ্ট সাহিত্যপ্রেমী বরেণ্য রাজনীতিবিদ আলতাফ হোসেন গোলন্দাজ এর স্মরণে চলতি বছর এই সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। জুরী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রথম বারের মত পুরস্কারের জন্য […]

বিস্তারিত পড়ুন

ভূপেন হাজারিকার নবম প্রয়াণদিবস আজ

তাজবিহ স্মরণ উপমহাদেশের সঙ্গীতে মানবিক গানের পথিকৃৎ ভূপেন হাজারিকার নবম প্রয়াণদিবস। ২০১১ সালের ৫ নভেম্বর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভারতীয় সংগীতের এই পুরোধা ব্যক্তিত্ব। বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে জনপ্রিয় ভূপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গানটি বিবিসির শ্রোতা জরিপে সর্বকালের প্রথম ১০টি জনপ্রিয় গানের মধ্যে স্থান করে নিয়েছিল। পিতা নীলকান্ত হাজারিকা ও মা শান্তিপ্রিয়া […]

বিস্তারিত পড়ুন

দেশবন্ধু সি আর দাশের ১৫০তম জন্মবর্ষ

সুপ্রভা দাস: ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, লেখক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫১তম জন্মদিন আজ। ১৮৭০ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহন করেন তিনি। তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। ১৯২০ সালে একজন ত‍্যাগী, নিবেদিত প্রাণ ও সর্বজন শ্রদ্ধেয় দেশনেতা হিসেবে দেশবাসী ভালবেসে তাঁকে “দেশবন্ধু” উপাধি দেন। চিত্তরঞ্জন দাশের সাধারণ জীবনযাপন জীবনযাপন নিয়ে কৃষক নেতা জিতেন ঘোষ তার […]

বিস্তারিত পড়ুন

টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী আজ

সাজিয়া আফরিন সৃষ্টি: বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও চলচ্চিত্র প্রযোজক ফজলে লোহানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৫ সালের ৩০ অক্টোবর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। ফজলে লোহানী ১৯২৮ সালের ১২ মার্চ সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আবু লোহানী ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক এবং মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা। সিরাজগঞ্জ বিএল স্কুল […]

বিস্তারিত পড়ুন

সুকুমার রায়ের জন্মদিন আজ

গাজী সানজিদা: বাংলা সাহিত্যের ক্ষণজন্মা লেখক ও শিশু সাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালের আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সাহিত্যে “ননসেন্স রাইম’’-এর প্রবর্তক। একাধারে ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার সুকুমার রায় তাঁর ‘রামগরুড়ের ছানা’, ‘পাগলা দাশু’, ‘আবোল তাবোল’ কিংবা ‘ট্যাশ গরু’-এর মতো হৃদয়গ্রাহী লেখার মাধ্যমে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যভাণ্ডারকে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে […]

বিস্তারিত পড়ুন

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন আজ

সাজিয়া আফরিন সৃষ্টি: বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি, গীতিকার ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক কর্মী রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৬৪-তম জন্মদিন আজ। স্বৈরতন্ত্র ও মৌলবাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন তিনি। নিজর কণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি কবিতাকে শ্রোতাদর কাছে নিয়ে যেতে পেরেছেন, তাদের অন্যতম রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্। কবি ১৯৫৬ সালের ১৬ অক্টোবর পিতার কর্মস্থল বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ […]

বিস্তারিত পড়ুন

নাসির আলী মামুনের ’মুজিব চিত্রমালা’

তানঝুম নিবিড় ও সুপ্রভা দাস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কিছু দূর্লভ ছবি নিয়ে রাজধানীর আলিয়সঁ ফ্রসেজে চলছে মুজিব চিত্রমালা “জয় বঙ্গবন্ধু”। প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের কিছু মুহূর্তকে ধারণ করা ২৫টি অদেখা ছবি নিয়েই এই প্রদর্শনী। ১৯৭১ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনাকে ক্যামরায় ধারণ করছেন নাসির আলী […]

বিস্তারিত পড়ুন

বই পর্যালোচনা: মোনাজাতউদ্দিনের “পথ থেকে পথে”

আবু রায়হান মুজাহিদ: সাংবাদিকতার জগতে একটি স্মরণীয় নাম মোনাজাতউদ্দিন। যার পরিচয় ‘চারণ সাংবাদিক’ হিসেবে। তিনি ছিলেন তৃণমূল মানুষের সংবাদ কর্মী। গ্রাম-গঞ্জের পথ থেকে পথে ঘুরে ঘুরে এই তথ্যানুসন্ধানী সংবাদকর্মী তাঁর সাংবাদিক জীবনে নানা মাত্রিকতার রিপোর্ট করেছেন। খবরের অন্তরালে যে সব খবর লুকিয়ে থাকে সেই সব তথ্যানুসন্ধান এবং রিপোর্টিংয়ের মাধ্যমে তিনি দেশের সাংবাদিকতার ইতিহাসে নতুন মাত্রা […]

বিস্তারিত পড়ুন