ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

খেলা

তাজবিহ স্মরণ:
আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছে। তার ব্যক্তিগত নিউরোসার্জন ডা. লিউপোল্ডো লুক জানিয়েছেন, ৮০ মিনিটের অস্ত্রোপচার শেষে সফলভাবে কিংবদন্তির মস্তিষ্ক থেকে ক্ষতিকর রক্ত অপসারণ করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

মস্তিষ্কে রক্ত ​​জমাট বাঁধাজনিত সাবডিউরাল হেমোটোমার চিকিৎসার জন্য জরুরি অস্ত্রোপচার করতে হবে ফুটবল কিংবদন্তী দিয়োগো ম্যারাডোনাের। গত সোমবার হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার তার ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের এ খবর জানিয়েছেন।

ম্যারাডোনাকে রক্তাল্পতা, ডিহাইড্রেশন এবং হতাশার কারণে সোমবার লা প্লাতার ‘ইপেনসা’ ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। তবে এমআরআই দ্বারা একটি সাবডিউরাল হেমোটোমা সনাক্ত হয়।

উল্লেখ্য, ম্যারাডোনা প্রথম বিভাগের দল গিমনাসিয়া ওয়াই এসগ্রিমা দে লা প্লাটা পরিচালনা করেন। তবে কোভিড -১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে সতর্কতা হিসাবে দলের প্রশিক্ষণ থেকে সরে দাঁড়িয়েছিলে তিনি।

তবে, কোচের সুস্থতা কামনা করে হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন জিমনেসিয়ার সমর্থকরা। ম্যারাডোনার হাত ধরে দুবার সিরি আ জেতা ইতালিয়ান ক্লাব নাপোলি থেকেও সুস্থতা কামনা করে বার্তা পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *