তানঝুম জামান নিবিড়:
মেয়েদের আত্নরক্ষার কৌশল শেখানো ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় শুরু হয়েছে তিন মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্প-২০২০। ৩১ অক্টোবর, জেলার শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে ‘পরিবর্তনে আমরাই’ আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
এসময়, তিনি বলেন, ‘মাগুরার মত জেলা শহরে এরকম কারাতে প্রশিক্ষণ ক্যাম্প হওয়ায় আমি খুব খুশি। এ ধরণের যেকোন উদ্যোগে আমি সাধ্যমত পাশে থাকবো।’
একজন মহিলা প্রশিক্ষকের অধীন পরিচালিত হচ্ছে এই প্রশিক্ষণ। এতে মাগুরার বিভিন্ন এলাকায় ৫০ জন মেয়ে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ ক্যাম্পে পৃষ্ঠপোষকতা করছেন পরিবর্ন আমরাই’র প্রধান উপদেষ্টা এডভোকেট শাখারুল ইসলাম শাকিল। আর তত্ত্বাবধান করছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাহিদুর রহমান দূর্জয়।