সাইমুন মুবিন পল্লব
ফাগুনের বৃষ্টিস্নাত সন্ধ্য়ায়, দেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শনিবার (১৩ মার্চ) প্রতিষ্ঠানটির সাংবাদিক ফোরামের আয়োজনে মিলনমেলায় অংশ নিয়েছিল প্রায় দু’শতাধিকের মতো গণমাধ্যমকর্মী, যারা সবাই স্টামফোর্ড বিশ্ববিদালয়ের সাবেক শিক্ষার্থী।
এসময়, দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে তাদের পুরোটা সময়। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলো। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া আয়োজন আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা ও নৈশভোজের মধ্য দিয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী স্টামফোর্ড সাংবাদিক ফোরামের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘গণমাধ্যমে কর্মরত সাবেক শিক্ষার্থীদের একসাথে পেয়ে আমি আনন্দিত। আশা করছি, আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার এস. এম ইলিয়াস মিরন, রুমানা হক রিতা, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী আবদুল মান্নান, আইন অনুষদের ডিন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন পরিবেশবিদ ড.কামরুজ্জামান মজুমদার, রেজিট্রার আব্দুল মতিন, আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, প্রোক্টর আরিফুর রহমান, সাংবাদিক ফোরামের কনভেনর মোশাররফ হোসেন মামুন, জনসংযোগ কর্মকর্তা সুপা সাদিয়া এবং ফোরামের প্রতিষ্ঠাকালিন সভাপতি সাইফুল ইসলাম মাছুম ও সাধারণ সম্পাদক সানমুন আহমেদ।
![]()
ফোরামের সভাপতি হাসান ওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ফোরামের কো-কনভেনর তপন মাহমুদ লিমন, সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া আসাদী, তানিয়া সুলতানা, শবনম জান্নাত, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষক ফেরদৌস আলম সিদ্দিকীসহ শিক্ষক কর্মকর্তারা।
অনুষ্ঠানে সহযোগিতায় ছিল সদাগার ডটকম, রিয়েলক্যাপিটা গ্রুপ, ক্যাপস, ঢাকা এফেয়ার্স এবং স্বপ্নতান।

