খাদিজা ইসলাম স্বপ্না:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “Exploring life science : Opportunities in Bangladesh and in abroad” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) এটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘লাইফ সাইন্স ফোরাম’।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী অন্তু আফ্রাদ। লাইফ সাইন্স বিষয়ে পড়াশোনা করে কিভাবে ক্যারিয়ার গড়া যায় সে নিয়েই তিনি আলোচনা করেন। । এছাড়া উচ্চতর শিক্ষার জন্য বিদেশী স্কলারশিপ বিষয়েও সেমিনারে আলোচনা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের কনভেনর কমলকান্ত দাস।আরো উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সেমিনার উপস্থাপনা করেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর ৬৩ ব্যাচের শিক্ষার্থী তাবাসসুম বিনতে ওবায়েদ আদৃতা।।
উল্লেখ্য, ,সেমিনারের প্রধান বক্তা অন্তু আফ্রাদ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে, চ্যানেল আই এর ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় রানারআপ হয়ে স্কলারশিপ পান এবং যুক্তরাজ্যের কনভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
