মো. রফিকুল ইসলাম:
এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বসুন্ধরা কিংস। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন ডি গ্রুপের শীর্ষে অবস্থান করছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
এশিয়ান চ্যাম্পিয়নস লীগের শুরুটা দুর্দান্ত হয়েছে তপু বর্মনদের, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে শুভসূচনা করেছিলো বর্তমান বিপিএল চ্যাম্পিয়নসরা। কিন্ত এএফসি কাপের ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনাল খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বসুন্ধরা কিংসকে, তাই জয় ছাড়া অন্য কোনো ভাবনা ছিলো না, কিন্ত দ্বিতীয় ম্যাচে ২ পয়েন্ট হারাতে হয়েছে মার্কো পেজ্জাউয়োলির শির্ষদের কাছে।
নিজেদের প্রথম ম্যাচে স্বদেশী ক্লাব এ.টি.কে মোহনবাগান এর সাথে হেরে বসা বেঙ্গালুরু এফসি জয়ের জন্য মুখিয়ে ছিলো আজকে, নকআউট পর্বে যাওয়ার টিকে থাকার লড়াইয়ে মাঠে সর্বোচ্চ চেষ্টা চালালেও তপু, তারিক, জিকোদের দেয়াল ভাঙ্গতে সক্ষম হয়নি সুনিল, সিলভারা। ফলে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে অবস্থান করছে সুনিল ছেত্রীরা।
ম্যাচ শেষে অধিনায়ক তপু বর্মন বলেন,”ম্যাচটা কঠিন ছিলো আমাদের জন্য, কিন্ত দিনশেষে আমরা এক পয়েন্ট নিতে সক্ষম হয়েছি, আর শেষ ম্যাচটা অবশ্যই আমাদের জন্য ফাইনাল এবং জয় ছাড়া আমরা অন্য কিছু ভাবছি না”।
এদিকে আজ রাতেই গ্রুপের তলানিতে অবস্থান করা মাজিয়া স্পোর্টস এর সাথে লড়াইয়ে নামবে মোহনবাগান, গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয় ছাড়া অন্য কিছু চিন্তা করবে না রয় কৃষ্ণারা। কারন পরের ম্যাচে প্রিতম কোটালদের তপু, তারেক কাজি, রবিনহোদের মোকাবিলা করতে হবে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ আগস্ট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং এটিকে-মোহনবাগান।
