এবছর ২১ জন পাচ্ছেন একুশে পদক

বাংলাদেশ

আকাশ খান:
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

এবার চারজনকে মরণোত্তর পদক দেয়া হবে। তারা হলেন মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা এবং ভাষা আন্দোলনে মোতাহার হোসেন তালুকদার, শামছুল হক ও আফসার উদ্দীন আহমেদ।

স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ পদক প্রাপ্তদের নাম নিম্নে উল্লেখ করা হলো:

১. শিল্পকলা (সংগীত): বেগম পাপিয়া সারোয়ার।

২. শিল্পকলা (অভিনয়): রাইসুল ইসলাম আসাদ।

৩. শিল্পকলা (অভিনয়): সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম)।

৪. শিল্পকলা (নাটক): আহমেদ ইকবাল হায়দার।

৫. শিল্পকলায় (চলচ্চিত্র): সৈয়দ সালাউদ্দীন জাকী।

৬. শিল্পকলায় (আবৃত্তি): ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

৭. শিল্পকলায় (আলোকচিত্র): পাভেল রহমান।

৮. মুক্তিযুদ্ধ: গোলাম হাসনায়েন ও ফজলুর রহমান খান ফারুক

৯. সাংবাদিকতা: অজয় দাশগুপ্ত।

১০. গবেষণা: অধ্যাপক ড. সমীর কুমার সাহা।

১১. শিক্ষা: বেগম মাহফুজা খানম।

১২. অর্থনীতি: ড. মির্জা আব্দুল জলিল।

১৩. সমাজসেবা: প্রফেসর কাজী কামরুজ্জামান।

১৪. ভাষা ও সাহিত্য: কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *