গবেষণা: ঢাকায় পাঁচ শতাধিক পত্রিকায় দুজন নারী সম্পাদক

গণমাধ্যম

চারদিক২৪ ডেস্ক:

গবেষণায় বলা হয়েছে, বেসরকারি টিভি চ্যানেলে নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক হিসেবে শীর্ষ পদে আছেন মাত্র দুজন নারী।

দেশের সংবাদমাধ্যমগুলোর শীর্ষপদে নারীদের সংখ্যা খুবই কম বলে দাবি করা হয়েছে এক গবেষণায়। এতে বলা হয়, ঢাকায় পাঁচ শতাধিক পত্রিকার মাত্র দুটিতে রয়েছেন নারী সম্পাদক। “সংবাদমাধ্যমে লিঙ্গভিত্তিক প্রতিনিধিত্ব” শিরনামে ঢাকা-ভিত্তিক ব্যবস্থাপনা ও সম্পদ উন্নয়ন উদ্যোগ (এমআরডিআই) সাত দিন ধরে এই গবেষণা পরিচালনা করে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) “বাংলাদেশে মিডিয়া ও জেন্ডার ইকুয়ালিটি” শীর্ষক এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও এমআরডিআই।

গবেষণায় বলা হয়েছে, বেসরকারি টিভি চ্যানেলে নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক হিসেবে শীর্ষ পদে আছেন মাত্র দুজন নারী।

ঢাকায় প্রায় ৫৪৯টি সংবাদপত্র প্রকাশিত হয়। কিন্তু গবেষণায় উঠে আসে, তাদের মধ্যে মাত্র দুটিতে নারী সম্পাদক রয়েছেন।

১৮টি সংবাদমাধ্যমে ঘুরে দেখা যায়, এর মধ্যে ১৫টিতে মাতৃত্বকালীন ছুটি, রাত্রিকালীন পরিবহন ও নারীদের জন্য পৃথক স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের মাত্র ৭% নারী ও ঢাকা সাব-এডিটর কাউন্সিলের মাত্র ১৩% সদস্য নারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *