ফাটা পা সারিয়ে তুলতে ১০ ঘরোয়া টোটকা

লাইফ স্টাইল

চারদিক২৪ ডেস্ক:

সৌন্দর্য্যের পথে বাধার আরেক নাম পা ফাটা। সুন্দর করে সেজেগুজে পরিপাটি হওয়ার পর যদি লক্ষ্য হয় পায়ের গোড়ালি ফাটা তখন খুব অস্বস্তি হয়। নিজের কাছে নিজেকেই ছোট মনে হয়। বিশেষ করে শীতে বেশি পা ফাটে।

তবে শীত ছাড়া অন্যান্য সময় যে ফাটে না তা নয়, বছরের যে কোনও সময়ে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককে। সঠিক জুতো না পরা, দিনের অনেকটা সময় দাঁড়িয়ে কাটানো, সঠিক খাবার না খাওয়া, ত্বকের যত্ন না নেওয়া। ডায়াবেটিস, সোরোসিস-এর মতো অসুখের জন্যও পা ফাটতে পারে। তবে কিছু ঘরোয়া টোটকা মেনে চললে মুক্তি মিলবে এই সমস্যা থেকে।

ভেসলিন ও লেবুর রস: গরম জলে পা ভাল করে ধুয়ে নিন। ভেসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভাল করে পায়ে মেখে নিন।ইপসাম সল্ট: গরম জলে আধ কাপ নুন মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন মিনিট ১৫-২০। স্ক্রাব করে পা ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল: গরম জলে ভাল করে পা ধুয়ে নিন। তার পরে ভাল করে এই জেল মালিশ করুন।

কলা: পাকা কলার সঙ্গে গ্লিসারিন মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। পায়ে মেখে রাখুন ১ ঘণ্টা মতো। তার পরে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা: গরম জলে ৩ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। পা ধুয়ে, বাল করে মুছে, ময়েশ্চারাইজার লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *