স্টামফোর্ড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষা

চারদিক২৪ ডেস্কঃ

রাজধানীর মতিঝিলের গ্রীণ মডেল টাউন মাণ্ডায় সোমবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউল হক। আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *