স্মার্টফোনে হারিয়ে যাওয়া ছবি ও ভিডিও যেভাবে উদ্ধার করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি

চারদিক২৪ ডেস্ক: 

প্রিয় ভিডিও বা ছবি তোলার পর তা সংরক্ষিত থাকে ফোনের মেমোরি কার্ডে, অন্ততঃ সাধারণ মানুষের তেমনটাই ধারণে।

কিন্তু হঠাৎ করেই একদিন ফোন খুলে যদি দেখতে পান ছবিগুলো সব গায়েব- হতাশ হবেন না কিন্তু! হারিয়ে যাওয়া ডেটা উদ্ধারেরও রয়েছে দারুন কিছু অ্যাপ।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলো থেকে হারিয়ে যাওয়া ছবি খুঁজে পেতে ‘ডিস্ক ডিগার’ নামের অ্যাপটি বেশ উপযোগী। এটি ব্যবহারেও কোনো টাকা লাগে না। খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করা যায়। এছাড়া অ্যাপটি ব্যবহার করতে ফোন স্পেসিফিকেশনের প্রয়োজন হয় না।

‘ডাম্পেসটার ইমেজ অ্যান্ড ভিডিও রিস্টোর’ আরেকটি অ্যাপ। এটি গুগলের প্লে-স্টোরে অনায়াসে খুঁজে পাবেন। অ্যাপটির মাধ্যমে সহজেই ডিলিট হয়ে যাওয়া ছবি খুঁজে পাবেন আপনি। এর বাড়তি সুবিধা হচ্ছে- এর মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া এমপি-থ্রি এবং ভিডিও ফাইলও খুঁজে পাওয়া যায়। এটির ব্যবহারেও কোনো চার্জ লাগে না।

এই অ্যাপগুলো ছাড়াও কিছু অ্যাপ রয়েছে যেমন: ‘ডিগ ডিপ ইমেজ রিকভারি’, ‘রিস্টোর ইমেজ’, যা দিয়ে অনায়াসে হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *