নারীদের সুরক্ষায় কাজ করছেন ‘কুইক রেসপন্স টিম’

বাংলাদেশ

তুষার আহমেদ:
নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে এবং তাদের দ্রুত সহায়তার লক্ষ্যে কাজ করছে কুইক রেসপন্স টিম। ডিএমপির ইনভেস্টিগেটর ইনচার্জ সীমা আক্তার জানান, ছয় সদস্য বিশিষ্ট এই টিম সহিংসতা ও ঝুঁকিতে থাকা নারীদের নিয়ে কাজ করে।

তিনি জানান, রাজধানী ঢাকার প্রান্তিক বা পাশ্ববর্তী যে সমস্ত জেলার নারী ভুক্তভোগী রয়েছে তাদের সহায়তার জন্য টিম কিউআটি ২৪ ঘন্টা তৎপর থাকে। স্বামীর নির্যাতন থেকে শুরু করে পথে ঘাটে যে কোন আপত্তিকর ঘটনায় নারী নিজেদের অনিরাপদ মনে করলে পাশে পাবেন পুলিশ কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)। এই দলের বাকি সদস্যরা হচ্ছেন, রেশমা (৩৩), রিদিমা (২৬) কাজল (৩২) আফজাল (৩৭) আলিমা (৪১)।

সীমা আক্তার আরো জানান, পারিবারিক সমস্যা, অপহরণ, লাঞ্ছিতের ঘটনাসহ যেকোন সমস্যা নিয়ে কিউআরটির হট লাইন নাম্বারে ফোন করা মাত্র অ্যাকশনে চলে যান এবং ভুক্তভোগীকে উদ্ধার তৎপরতা চালান। ভুক্তভোগীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলও জানান তিনি।

স্বাধীন বাংলাদেশ নারীদের সিকিউরিটি ও নারী সার্বভৌমত্ব দেওয়ার মাঝে দেশপ্রেম খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন বিশেষ এই সংগঠনটি। গত বছর (২৭ অক্টবর) রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অধীনে এই টিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ সময় টিমের জন্য একটি গাড়ি ও হটলাইন ০১৩২০০৪২০৫৫ নম্বরসহ মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *