ডেস্ক রিপোর্ট:
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, নৌকাডুবির ঘটনায় চারজনকে উদ্ধার করা সম্ভব হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের একজন মারা যায়। এ ঘটনায় উদ্ধার হওয়া মালির তিনজন নাগরিক জানান, তাঁরা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা প্রধান পথ হিসেবে লিবিয়াকেই ব্যবহার করে।
