খাদিজা আক্তার মুন্নি
উজ্জ্বল,সুন্দর ও কোমল ত্বক পেতে সবাই চায়। অনেক সময়ত্বক নিষ্প্রাণ হয়ে যায়, নিম্ন মানে প্রসাধন-পণ্যের কারণে। ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্বকের জন্য ঠাণ্ডা পানি উপকারী। তাই ত্বক ভালো রাখতে ঠাণ্ডা পানি ব্যবহার করতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার পর মুখটা কেমন ফোলা ফোলা দেখায়। তাই সকালে ঘুম থেকে উঠে ঠাণ্ডা পানিতে মুখ ধুলে মুখের ত্বক উজ্জ্বল হয়। ঠাণ্ডা পানিতে মুখ ধুলে ত্বকের বলিরেখা কমে এবং ত্বকের তারুণ্যভাব ধরে রাখে। ঠাণ্ডা পানিতে মুখ ধুলে মুখের ফোলাভাব কমে যায় এবং সুন্দর দেখায়।
সূর্যের রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পেতে সাহায্য করে ঠাণ্ডা পানি। কারণ, ঠাণ্ডা পানি ত্বকের ছিদ্রগুলোকে আঁটসাঁট করে এবং সুরক্ষা দেয়। সূর্যের ক্ষতিকর রশ্মির সংস্পর্শে এলে যেসব লোমকূপের মুখ খুলে যায়, সেগুলোকে সুরক্ষিত রাখে ঠাণ্ডা পানি।
তাই ত্বক অনুজ্জ্বল ও নিষ্প্রাণ হয়ে গেলে আপনি নিয়মিত ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুতে পারেন। এতে ত্বক উজ্জ্বল, দাগহীন ও সজীব হবে।
