বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মানববন্ধন কর্মসূচি পালন

বাংলাদেশ

সাজিয়া আফরিন সৃষ্টি ও হেলালুজ্জামান শাকিল:

জিনিসপত্রের দাম কমানো এবং সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার দাবিতে শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, ঢাকা মহানগর মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এই কর্মসূচিতে ওয়ার্কাস পার্টি পলিট ব্যুরো কামরুল হাসান বলেন, “নিজেদের ন্যাশনাল আইডি কার্ডকেই কার্ড হিসেবে গ্রহণ করা উচিত। আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের উপর নির্ভর করেই জিনিসপত্র দেওয়া উচিত। আলাদা করে কোন কার্ড দেওয়া উচিত না।”

ওয়ার্কাস পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন সমাপনী বক্তব্যে বলেন, “এ এক অদ্ভত বাংলাদেশ, রোজা আসলে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। দেশের মানুষকে জিম্মি করে রাখে। আমাদের সরকার তাদের ত্রুটি ধরার সাহস করে না। আমরা সরকারকে বলতে চাই, জনগণ আপনাদের সাথে আছে। এই অসাধু কালো ব্যবসায়ী মজুদকারি তাদের কঠোর হস্তে দমন করতে হবে।”

তিনি আরো বলেন, “দুষ্টের দমন কৃতের লালন এই হোক সরকারের নীতি। দরিদ্র মানুষদের রেশমের আওতায় আনতে হবে। মানুষ যেখানে থাকবে ওয়ার্কাস পার্টি সেখানেই থাকবে। বাংলাদেশ ওয়ার্কাস পার্টি দুখী মানুষের পার্টি, তাদের মুখে হাসি ফুটাতে চাই।”

সাজিয়া আফরিন সৃষ্টি ও হেলালুজ্জামান শাকিল: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৭২তম ব্যাচের শিক্ষার্থী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *