স্টামফোর্ডে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

শিক্ষা

চারদিক২৪ ডেস্কঃ

“দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই সুস্থ মন” এই প্রতিপাদ্য নিয়ে আজ ১২-ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার।

সেমিনারটির আয়োজন করে স্টামফোর্ড ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ক্লাব, উক্ত সেমিনারে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান।

ড. মনিরুজ্জামান বলেন, সমাজ থেকে আমরা যদি প্রতি স্তরে দুর্নীতি বর্জন করতে পারি তবেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।  ইমোশন হলো ড্রাইভার আর এটার সময়কাল ৩০ সেকেন্ড এরও কম এবং এটা দিয়ে আমি এমন কিছু করে বসি যেটা দিয়ে আমার, আমার পরিবার, সমাজ, আমার দেশ এর ক্ষতি হয়ে যায়। আমাদের চিন্তায়, আমাদের অনুভূতিতে, আমাদের ব্যবহারে দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আবদুল মতিন। তিনি বলেন, তরুণরাই দেশের হাল ধরবে।

 

কোষাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ জিয়াউল হাসান বলেন, আমরা মানুষ হিসেবে সৎ থাকবো, তাহলেই আমরা এগিয়ে যাবো। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এসিস্টেন্ট কোঅর্ডিনেটর ও সিভিক এনগেজমেন্ট হোজ্জাতুল ইসলাম। এছাড়াও স্ট্যামফোর্ড ইয়েস ক্লাবের এডভাইজার ড. মাহমুদা পারভিন এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার এর এডভাইজার রেহানা আক্তার। মানসিক স্বাস্থ্য বিষয়ক স্পিকার হিসাবে ছিলেন শায়ক লোহানী, সাইকোথেরাপিস্ট এবং সাইকো-সোশ্যাল কাউন্সিলর।

সেমিনারটি সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইয়েস ফোরামের সভাপতি আকাশ চন্দ্র দাস। তিনি নতুন শিক্ষার্থীদের স্টামফোর্ড ইয়েস ক্লাবে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেন । সেমিনারে সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্ট্যামফোর্ড ইয়েস ক্লাবের এডভাইজার ড. মাহমুদা পারভিন এবং ইয়েস সদস্য নুসরাত আলম ভূঁইয়া। সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *