নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘রুই’ এর সেমিনার

ব্যবসা

ছালছাবিলা বিনতে মনজুর
গ্রামীণ অপ্রচলিত পণ্যসমূহকে অনলাইনের মাধ্যমে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে কাজ করা নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ‘রুই মিট আপ-২০২১’। রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুক্রবার (১২ মার্চ) এই সেমিনারের আয়োজন করেছিল রুরাল ওমেন ই-কমার্স স্কুল (রুই)।

‘রুই’ একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম, যা গ্রামীণ দেশীও পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রি ও গ্রামীণ সংস্কৃতি জনপ্রিয় করার লক্ষ্যে প্রতিষ্ঠিত। সেমিনারে নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন সফলতা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। এসময় রুই এর গবেষক গবেষক দল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তা রুবিনা বলেন, ‘আমার উদ্যোক্তা জীবন অনেক আগেই শুরুই হয়েছে। কিন্তু প্রথম দিকে পেজে তেমন সাড়া পাচ্ছিলাম না। তবে রুইতে যুক্ত হওয়ার পর আমি খুব ভালো সাড়া পাই। এখন আমার ব্যবসা খুব ভালো চলছে। আমার পরিবারকেও আমি এখন সহযোগীতা করতে পারছি।’

রুটস ওফ স্পাইস পেজের স্বত্বাধিকারী বলেন, ‘উদ্যোক্তা হয়ে উঠা তেমন সহজ ছিল না। রুই আমার এই পথ চলায় অনেক সাহায্য করেছে। নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে হলে দরকার কাজের প্রতি একনিষ্ঠ ভালবাসা,আর লেগে থাকার একান্ত ইচ্ছে।’

ড. দিলরুবা বেদানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড: হাসনীন জাহান, ড: মোহাম্মদ মনসুর রহমান, শ্যামল চন্দ্র হাওলাদার, তোফায়েল আহম্মদ, মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *