সারাদেশে করোনাভাইরাসের করোনাদুর্গত মানুষদের সহযোগিতা করতে গঠন করা হয়েছে ‘করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্র’। এই কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবকদের সংগঠিত করতে গঠন করা কেন্দ্রীয় সংগঠক পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. তানজীমউদ্দিন খানকে আহবায়ক করে গঠিত ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি সহযোগিতা কেন্দ্রের কার্যক্রম সমন্বয় করবে। কমিটিত যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাবি শিক্ষক সামিনা লুৎফা ও ইবি শিক্ষক সাজ্জাদ জাহিদ। সদস্য সচিবের দায়িত্বে আছেন রাজনৈতিক সংগঠক মাসুদ খান। কোষাধ্যাক্ষ হিসেবে থাকবন সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু এবং হিসাব রক্ষক সাংবাদিক আরিফুল স্বজীব ও আশরাফুল সাগর।
নিজেদের ও দেশের জনগণকে রক্ষায় সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন করোনাদুর্গত সহযোগিতা কেন্দ্রের আহ্বায়ক তানজীমউদ্দিন খান। দুর্গত মানুষের সেবায় যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান কিংবা সাধ্যানুযায়ী সহযোগিতা করতে চান তাদেরকে করোনাদুর্গত সহযোগিতা কেন্দ্রের সাথে যোগাযোগ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
সহযোগিতা কেন্দ্রের সাথে যোগাযোগের জন্য ০১৭৭৮৯৬৪১৭৩ ও ০১৭১২৬৭০১০৯- এ দুটি নম্বরে ফোন করা যাবে। আর যারা দুর্গতদের জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে চান তাদেরকে নিচের বিকাশ/ রকেট/ নগদ মোবাইল একাউন্ট নম্বর এবং ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মোবাইল অ্যাকাউন্ট ০১৯১৪২৫৯১২৪ (বিকাশ, রটেক ও নগদ), ০১৭১০৬৫৯০০০ (বিকাশ ও নগদ) এবং ০১৯১২৩২৯৩৬২ (বিকাশ ও রকেট)।
এছাড়া ব্যাংক অ্যাকাউন্টেও সহায়তা করা যাবে। ১০১৭-৬৯২২৬৪, রফিকুল রঞ্জু আইএফআইসি ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা এবং মো. আশরাফুল আলম সাগর, ডাচ বাংলা ব্যাংক, বনানী শাখা, ঢাকা।
