অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী বার্তা

বাংলাদেশ স্বাস্থ্য

সৌরভ গোস্বামী:
যারা এখনো অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেননি তাদের দ্রুততম সময়ের মধ্যে নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে টিকা নেয়ার বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফাইড ফেইসবুক পেইজে এই ঘোষণা দেয়া হয়েছে।

এ পর্যন্ত ৫৮ লাখ ৭৪ হাজার ৮৬১ জন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিনের প্রথম ডোজের টিকা পেয়েছিলেন। তাদের মধ্যে ৫১ লাখ ২৯ হাজার ৩৮ জন প্রথম দফায় দ্বিতীয় ডোজের টিকা নিতে পেরেছিলেন। তবে, ভারত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার রফতানি বন্ধ করে দিলে বাকি ৭ লাখ ৪৫ হাজার জনকে তখন দ্বিতীয় ডোজের টিকা দেয়া সম্ভব হয়নি।

এ মাসের দোসরা আগস্ট থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়। তবে, এখনো যারা তা গ্রহণ করেননি তাদের জন্য #covidvaccineupdate হ্যাশট্যাগ দিয়ে সোশাল মিডিয়ায় জানেো হয়, ‘যারা অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ২য় ডোজ গ্রহণ করুন।’

অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকাি গড়ে ৭০ শতাংশ ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে। তবে ডোজের মাত্রা পরিবর্তন করে দিলে তা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকরী বলে সংবাদমাধ্যমে জানিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। অন্যদিকে ১৯ মার্চ এই টিকার ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা শেষে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমই এটিকে ‘নিরাপদ ও কার্যকর’ অ্যাখ্যা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *