নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল রোববার (৭ জুলাই) সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। বিএনপি ও গণফোরাম এই হরতালে সমর্থন জানিয়েছে ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৩০ জুন বাসাবাড়িসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়। এদাম বৃদ্ধিকে অযৌক্তিক জানিয়ে বাম গণতান্ত্রিক জোট এই হরতাল ডেকেছে।
বিইআরসির আদেশ অনুযায়ী, জুলাই মাস থেকে আবাসিক গ্রাহকদের মধ্যে যাদের রান্নাঘরে দুই চুলা আছে তাদের দিতে হবে ৯৭৫ টাকা। এখন দিতে হয় ৮০০ টাকা। যাদের এক চুলা আছে, তাঁদের দিতে হবে । এখন দিতে হয় ৭৫০ টাকা।
যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাঁদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাস ১২ টাকা ৬০ পয়সা করে দিতে হবে। যানবাহনে ব্যহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার হয়েছে ৪৩ টাকা। গড়ে সব খাতে ৩২ দশমিক ৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে।
