ফখরের টানা সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতল পাকিস্তান

খেলা

ফাহাদ ইফতেখার ও সাইমুন মুবিন পল্লব:
দ্বিতীয় ম্যাচের ব্যাটিং তাণ্ডবের পর শেষ ম্যাচেও চাওড়া ব্যাটে ঝড় তুলেছিলেন ফখর জামান। সঙ্গ দিয়েছেন বাবর আজম। অঘোষিত ফাইনালে পাকিস্তানের বড় সংগ্রহের পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দারুণ লড়াই করলেও পেরে ওঠেনি। হার মানতে হয়েছে ২৮ রানের ব্যবধানে। ফলে ২-১ ব্যবধানে, সাউথ আফ্রিকার মাটিতে দ্বিতীয়বারের মত সিরিজ জিতে নিল পাকিস্তান।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ ১-১ এ জিতে সমতায় ছিলো দুই দল। তাই তৃতীয় ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী।

বুধবার (৭ এপ্রিল) সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারীদের ৩২০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৯২ রাতে গুটিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামানের ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। দুজন মিলে গড়েন ১১২ রানের জুটি। ৫৭ রানে ইমাম ফিরে গেলেও ৯৯ বলে শতক তুলে নেন ফখর। যা তার সিরিজের টানা দ্বিতীয় শতক।

এরপর বাবর আজম এসে শুধু বাড়িয়েছেন স্কোর। ৮২ বলে ৯৪ রান করেন তিনি। তবে, মিডল অর্ডারের ব্যর্থতায় এক সময় মনে হচ্ছিল ৩০০ রানের কোটায় পৌঁছাতে পারবে না দলটি কিন্তু শেষে হাসান আলীর ১১ বলে ঝড়ো ৩২ রানের ইনিংসে ৩০০ পার করে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার হয়ে কেশভ মাহারাজ নিয়েছেন ৩ উইকেট। ২টি নিয়েছেন এইডেন মারক্রাম ও একটি করে উইকেট পেয়েছেন আন্দিল পেহলিকাইয়ো এবং জেজে স্মাটস।

জবাবে বড় লক্ষ্যে ব্যাটিং নেমে শুরুটা ভালো করতে পারেননি স্বাগতিকরা৷ অভিষেক হওয়া পাকিস্তানি লেগ স্পিনারের ফাঁদে পড়ে ব্লোড হন স্মাটাস। এক প্রান্ত আগলে রাখা মালানকে ৭০ রানে সাজঘরে পাঠান নাওয়াজ। ১৪০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে এগিয়ে নেন ভেরেইন ও ফেলুকওয়ায়ো। তাদের শতরানের জুটিতে লড়ায়ে ফেরে দক্ষিণ আফ্রিকা। তবে, শেষ পর্যন্ত, পাকিস্তানের বোলারদের বোলিং তোপে এবং মিডল অর্ডারের ব্যর্থতায় ৩ বল বাকি থাকতে ২৯২ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রীদি ও মোহাম্মদ নওয়াজ।

ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম এবং সিরিজ সেরা ফখর জামান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ৩২০/৭ (ইমাম ৫৭, ফখর ১০১, বাবর ৯৪, হাসান ৩২; মারক্রাম ১০-০-৪৮-২, হেনড্রিকস ৭-০-৩৮-০, সিপামলা ৬-০-৫০-০, ডুপাভিলন ৫-০-৩০-০, ফেলুকওয়ায়ো ৪-০-৩৭-১, মহারাজ ১০-১-৪৫-৩, স্মাটস ৮-০-৬৭-১)।

দক্ষিণ আফ্রিকা: ৪৯.৩ ওভারে ২৯২ (মালান ৭০, ভেরেইন ৬২, ফেলুকওয়ায়ো ৫৪, ডুপাভিলন ১৭; আফ্রিদি ৯.৩-০-৫৮-৩, হাসান ১০-০-৭৬-১, রউফ ৯-১-৪৫-২, উসমান ৯-০-৪৮-১, নওয়াজ ৭-০-৩৪-৩, ফাহিম ৫-০-৩০-০)।

ছবি: www.espncricinfo.com/ এর সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *