স্বাধীনতা
স্বাধীনতা তুমি হস্ত শিকল ছিন্ন করার আশা।
স্বাধীনতা তুমি মুক্তিকামী বাঙালির মুক্তির ভাষা।
স্বাধীনতা তুমি ৭মার্চের ভাষণের পূর্ণ ফলাফল।
যে ভাষণে বুঝতে শিখে বাঙালি স্বাধীনতার সুফল।
স্বাধীনতা তুমি শেখ মুজিবের স্বাধীনতার ডাক।
যে ডাকে সাড়া দিয়েছিলো বীর বাঙালি একঝাঁক।
স্বাধীনতা তুমি মুক্তিযোদ্ধাদের রক্তের সন্মান।
স্বাধীনতা তুমি লাখো শহীদের ত্যাগের প্রতিদান।
স্বাধীনতা তুমি নিরীহ বাঙালির পক্ষের উত্তর।
যে প্রশ্ন করেছিল পাকবাহিনী , সন একাত্তর ।
মোঃ আশরাফুল ইসলামশিক্ষার্থী, ৭৮ ব্যাচ,
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ,
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
