টুইটে নিজের শুরুর কথা মনে করালেন কঙ্গনা

বিনোদন

ফারিহা তাবাসসুম মহিমা:

বলিউডের জনপ্রিয় ছবি গাংস্টার। ১৫ বছর আগে ক্যারিয়ারের প্রথম ছবিতেই ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে বাজিমাত করেছিলেন কঙ্গনা রানওয়াত। অনুরাগ বসু পরিচালিত এই ছবির জন্য ফিল্মফেয়ার, জি সিনে ও স্টার স্ক্রিণসহ বেশ কয়েকটি সেরা নবাগতর পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন তিনি।

২৮ এপ্রিল টুইটে গ্যাংস্টার মুক্তির কথা মনে করিয়ে দিলেন কঙ্গনা রানওয়াত। সাথে মনে করিয়ে দিলেন তার এই দীর্ঘ যাত্রার কত কঠিন ছিল। নিজেকে শাহরুখ খানের মত সফল দাবি করেও শেষপর্যন্ত এগিয়ে রাখতে চাইলেন অন্য জায়গায়। লিখেছেন, ‘তবে এসআরকে’ দিল্লি থেকে এসছেন। তার বাবা-মা ফিল্মে জড়িত ছিলেন। আর আমি ইংরেজির একটি শব্দও জানতাম না। কোনো শিক্ষা ছিলো না আমার। এসেছিলাম প্রত্যন্ত গ্রাম থেকে।’

‘গাংস্টার ছবির‘ পরিচালক অনুরাগ বসু ও নায়িকা কঙ্গোনা রানওয়াত

কঙ্গনার স্বভাবসূলভ বক্তব্যকে ইতবাচকভাবেই দেখেছেন অনেকে। মন্তব্য আর রিটুইট সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে দুই ঘন্টার ব্যবধানে। সুদিপ্তা চক্রবর্তী নামে একজন লিখেছেন, ‘আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি তৈরি হয়েছেন।’ তবে টিটকারি করেছেন কেউ, ‘আপনি এখনও প্রত্যন্ত গ্রামের।’

বলিউড সিনেমার পর্দায় সফল অভিনেত্রী কঙ্গনা। অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন অনেক। এখনও বক্স অফিসে দিয়ে যাচ্ছেন হিট ছবি। তবে বির্তকের জন্য হর- হামেশাই সোশ্যাল মিডিয়ায় নানান ট্রোলের মুখে পরতে হয় এই অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *