কিংবদন্তী অভিনেত্রী কবরী আর নেই

সাজিয়া আফরিন সৃষ্টি: করোনার সাথে লড়াই করে আর পেরে উঠলেন না বাংলা চলচ্চিত্রেরে কিংবদন্তী নায়িকা, নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর পরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে কিন্তু শারীরিক […]

বিস্তারিত পড়ুন

সৃজিতের জিত, ঘরে আনলেন সাত ব্ল্যাক লেডি

মিশু চৌধুরী: ফিল্মফেয়ার পুরস্কার মানেই অন্যরকম শোরগোল। কে পাবেন আর কে পাবেন না এই নিয়ে গুঞ্জনের কমতি হয় না কখনোই। আর সেটা এবার একটু বেশি শোনা গেছে ভারতের পশ্চিমবাংলায়। কারণ, প্রথমবার বাংলায় দেওয়া হলো এই পুরস্কার। এখন হিসেব, কার ঘরে গেল কত পুরস্কার! তাতে, সবাইকে আশ্চর্য করে যার নাম সামনে, তিনি সৃজিত মুখোপাধ্যায়। কারণ সাত-সাতটি […]

বিস্তারিত পড়ুন

আবারো ভারতের ফিল্মফেয়ার জয় করলেন জয়া

তানভীর সিদ্দিক টিপু ২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য ভারতের ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। ফিল্মফেয়ারের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে দুটো ছবির জন্য একই বিভাগে মনোনয়ন পেয়ে পুরস্কৃত হলেন কেউ। পুরস্কার পাওয়ার ব্যাপারে এই অভিনেত্রী বলেছিলেন, তিনি শিল্পীসত্তার ক্ষুধা মেটাতে কাজ করেন। পুরস্কার পেলে উচ্ছ্বসিত হন […]

বিস্তারিত পড়ুন

পর্দায় জমলো কি অনুরাগের ‘লুডোর আসর’!

মালিহা হাসান: এবার ছোট পর্দায় লুডোর আসর বসালেন বলিউডের আলোচিত নির্মাতা আনুরাগ বসু। তারকাবহুল ছবিতে চরিত্রের কথা মাথায় রেখে ব্যালেন্সিং চিত্রনাট্য অনবদ্যই বলা যায়। তবে, শুরুটা, ঢিমেতালে হওয়ায় সিনেমার প্রথম ১০ মিনিটের মধ্যে কেউ উঠে না গেলে, বাকি সময়ে আর পারবেন না। বলা যায়, লুডোর গুটি সাজাতে একটু সময় নিয়েছেন শুরুতে। পরবর্তীর ঘটনাগুলোর ছক বাস্তব […]

বিস্তারিত পড়ুন

‘অমরত্ব শুরু হলো আজ।’

সাজিয়া আফরিন সৃষ্টি: ‘সারা জীবনের মতো একবারই এই মৃত্যুসাজ এতদিন প্রাণ ছিল। অমরত্ব শুরু হলো আজ।’ প্রিয়জনের প্রস্থানে এমন করেই লিখলেন কবি, গীতিকার শ্রীজাত বন্দোপাধ্যায়। মহাতারকা সৌমিত্র চট্টপাধ্যায়ের প্রয়ানে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতিমান মানুষরা জানিয়েছেন শোক আর ভালবাসার কথা। গণমাধ্যমকে জানিয়েছেন তাদের নিবেদন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লেখেন, ‘আমি শোকাহত, সৌমিত্র […]

বিস্তারিত পড়ুন

সৌমিত্র চ্যাটার্জীকে শ্রদ্ধাঞ্জলি (ভিডিও)

কাশফিয়া আলম ঝিলিক ও সাকলাইন প্রীতম: কাশফিয়া আলম ঝিলিক ও সাকলাইন প্রীতম: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী।

বিস্তারিত পড়ুন

চলে গেলেন সবার প্রিয় ফেলুদা

সাজিয়া আফরিন সৃষ্টি:  অবশেষে জীবনের কাছে হার মানলেন, হার না মানা অভিনেতা, সত্যজিৎ রায়ের ‘অপু’, সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার (১৫ নভেম্বর) ভারতীয় সময় ১২টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। আনন্দবাজার জানিয়েছে, কভিড আক্রান্ত হয়ে সেপ্টেম্বের বেলভিউয়ে ভর্তি হন সৌমিত্র। তিনি একটা সময়ে ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে, কখনও উন্নতি কখনও অবনতি, […]

বিস্তারিত পড়ুন

‘বোমা, মৃত্যু ও ভালোবাসার শহর’

সিনেমা পর্যালোচনা ‘যে একবার কলকাতা ছেড়ে যায়, সে কখনো ফিরে আসে না।’ প্রেমিকা অন্নপূর্ণাকে, যাকে ভালবেসে বিয়ে করেছিলেন আদিল হায়দার, এই কথাটা বলেছিলেন একবার। কিন্তু তার এই কথা যে, এতটা নির্মম হবে তা হয়তো ভাবতে পারেন নি। তাই তো, অনেক স্বপ্ন নিয়ে সিরিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানির চাকরি নেন। অন্নপূর্ণাকে নিয়ে পাড়ি জমান সুদূর মধ্যপ্রাচ্যের প্রচীন […]

বিস্তারিত পড়ুন

মুভি রিভিউ: আমেরিকান নিম্নবর্গীয়ের মাছিহা যখন ‘জোকার’

তানিয়া সুলতানা: ছবিটিকে ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইটের প্রিকুয়েল বলা যেতে পারে। যদিও পরিচালক ভিন্ন। দ্য ডার্ক নাইটে জোকার ব্যাটম্যানের চেয়েও জনপ্রিয়তা পায়, হিথ লেজারের মৃত্যুও এই আকাশচুম্বী জনপ্রিয়তার অন্যতম কারন। টড ফিলিপসের জোকারের জন্য লাখ লাখ তরুণের তাই এত অপেক্ষা। নোলানের জোকার আর ফিলিপসের জোকার এক নয়। হিথকে আমরা দেখেছি প্রচণ্ড আত্মবিশ্বাসী চতুর ভিলেইনের ভূমিকায় […]

বিস্তারিত পড়ুন

শিল্পকলা একাডেমিতে মাদ্রাসা শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

ফাইজুল ইসলাম ফাহিম: প্রথমবারের মত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হলো মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।  জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে  গোপালগঞ্জের ৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা  অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ বলেন, সাংস্কৃতিক অঙ্গনে মাদ্রাসা শিক্ষার্থীরা অনেক পিছিয়ে আছে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তারা দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে […]

বিস্তারিত পড়ুন